1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মোহনপুরের ধুরইলে প্রতিপক্ষের হামলায় আহত ৪ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মোহনপুরের ধুরইলে প্রতিপক্ষের হামলায় আহত ৪

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৮৪০ বার পড়া হয়েছে

মোস্তফা কামাল, মোহনপুরঃ রাজশাহীর  মোহনপুরর ধুরইল বিলে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধার দিকে এঘটনার পর রোববার থানায় মামলার প্রস্তুতি চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল বিলে মালিকানা জমির পুকুরে মাছ চাষ করছিল ধুরইল গ্রামের কলিমুদ্দিনের ছেলে ওহাব আলীসহ কয়েক জন।

অপরদিকে তাদের পুকুরের পাশেই খাস পুকুরে মাছ চাষ করছিল একই গ্রামর আবদুল হামিদের ছেলে হারুনসহ কয়েক জন। গত কয়েক দিনের অতিবৃস্টির ফলে দুই পুকুরের পানি ও মাছ মিলিত হয়ে যায়। খাস পুকুরে মাছ ধরছিল হারুনরা।

এসময় ওহাব আলীর পুকুরের মাছ হারুনের পুকুরে চলে যাওয়ার দাবী করে হারুনকে মাছ ধরতে নিষেধ করলে হারুন উত্তেজিত হয়ে লোকজন নিয়ে ওহাবের লোকজনের উপর হামলা চালাই। এতে ছুরিকাঘাতে ওহাবসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন আহতরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বিষয়টি তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST