1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন দেখিয়ে দিয়েছে বিয়ে করাটা বর্তমানে কত কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।

কমিশনার আরও বলেন, এখন প্রায় সবারই একজন করে সন্তান হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। জনসংখ্যা বৃদ্ধির জন্য এ হার বাড়ানো জরুরি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। কিশোর-কিশোরীদের জন্য ক্রিকেট, ফুটবল ও পরিবেশ বিষয়ক ক্লাব গড়ে তোলা এবং তাদের বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান। এ সময় সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা সম্পর্কে সঠিক শিক্ষা দেয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ডা. ক¯ুÍরী আমিনা কুইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভার শেষে বিভাগ, জেলা ও থানা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST