1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মেয়র লিটনের পক্ষে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ ও সাবেক ছাত্রলীগে নেতৃবৃন্দের লিফলেট বিতরণ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

মেয়র লিটনের পক্ষে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ ও সাবেক ছাত্রলীগে নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামানের পক্ষে উন্নয়ন মূলক প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সাবেক ছাত্র সংগ্রাম পরিদষদ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ এসব লিফলেট বিতরণ করেন।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলকায় সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের সাথে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, মহানগর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু,আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম তাপস, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, ছাত্রনেতা কামরানি আমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু,মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুর রকিব, এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

এদিকে সন্ধ্যায় রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্তর থেকে নগর ভবন হয়ে দুই পাশে দোকান এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন সাবেক ছাত্রলীগ পরিষদ। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম বিপুল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা তাপস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, আওয়ামীলীগ নেতা আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগ নেতা, শরিফুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক,রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, সহ মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST