1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক আহম্মেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেই সাথে ভবানীগঞ্জের চাঁনপাড়ায় সাবেক চেয়ারম্যান শহীদ সেকেন্দার আলীর নামে একটি রাস্তার নামকরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST