1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মাহিকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতা ডাবলুর বক্তব্য ভাইরাল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মাহিকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতা ডাবলুর বক্তব্য ভাইরাল

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবদেক : মাহিয়া মাহিকে চলচ্চিত্র জগতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নে নৌকার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্যে মাহির মেকআপ প্রসঙ্গ তুলে তাকে কটাক্ষ করেন ডাবলু। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী। তার প্রতীক ট্রাক। এই আসনে নৌকার প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে ডাবলু সরকার তার বক্তব্যে বলেন, ‘আপনাদের এলাকার কৃতী সন্তান, যিনি আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, যিনি আপনাদের পথ দেখাচ্ছেন, সেই ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে মাঝেমধ্যেই ফেসবুক বা ইউটিউবে এসে ওই মহিলা বেফাঁস কথা বলছেন।

ডাবলু বলেন, আমার মনে হয়, আপনারা এখানে যারা এসেছেন; কেউই বিউটি পারলার থেকে ১ হাজার, ২ হাজার, ৩ হাজার টাকা খরচ করে এই জনসভায় আসেননি। আর ওই ভদ্র মহিলা ইউটিউব বা ফেসবুকে আসার টাইমে দেখবেন, তার চেহারায় কত হাজার টাকার মেকআপ আছে। যার নাম নাকি মাহিয়া মাহি।

তিনি বলেন, ‘মাহিকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে ডাবলু সরকার তাকে চলচ্চিত্র জগতে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাবা, তুমি তোমার চলচ্চিত্র জগতে চলে যাও। তুমি ওখানে অভিনয় করো। অভিনয় করে তুমি খ্যাতি অর্জন করো, পুরস্কার পাও। এখানে তো কোনো কিছু যায় আসে না। আর বাবা, তুমি যদি নির্বাচন করতেই চাও, তুমি সাধারণ মানুষের কাছে যাও। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথি হও। সাধারণ মানুষের বিপদে-আপদে ছুটে যাও, সহযোগিতা করো।’

ডাবলু বলেন, ‘রাজনীতি খালি শুধু নির্বাচনের সময়ে আসবা, আর তুমি বেফাঁস কথা বলবা, সেটি কি রাজনীতি? এই মানুষ কি আপনাদের সেবা দিতে পারবে? পারবে না। এত সস্তা রাজনীতি না। রাজনীতিতে আপনি আসলেন, সুন্দর চেহারা দেখাবেন, আর মনে হচ্ছে তানোর-গোদাগাড়ীর মানুষ আপনাকে উপচে পড়ে ভোট দিবে!’

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

রাজশাহী-১ আসনে মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ও স্বতন্ত্র মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) ছাড়াও রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা (আম প্রতীক), জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির জামাল খান (সোনালী আঁশ প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আল সামাদ (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সামসুজ্জোহা বাবু (নোঙর প্রতীক), স্বতন্ত্র মো. গোলাম রাব্বানী (কাঁচি প্রতীক) এবং স্বতন্ত্র মো. আখতারুজ্জামান (ঈগল প্রতীক)।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST