1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সন্তোষ মণ্ডল ওরফে সন্টু (৪৯)। তিনি কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামের সুধান্য চন্দ্র মণ্ডলের ছেলে। ভুক্তভোগী নারীর মামলায় আজ সোমবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রোববার রাত ১০টার দিকে টয়লেটে যান। টয়লেট থেকে ঘরে ফেরার সময় পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত সন্তোষ মণ্ডল।
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত সন্তোষ মণ্ডলকে আটক করে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে সন্তোষ মণ্ডলকে হেফাজতে নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জরুরি পরিষেবা থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সন্তোষ মণ্ডলকে হেফাজতে নেয়। ঘটনায় ভক্তভোগী নারী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST