1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় ছাত্রদল নেতার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর দখলের অভিযোগে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

মান্দায় ছাত্রদল নেতার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর দখলের অভিযোগে

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,মান্দা: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ ঘটনা ঘটে।

অভিযোগের তীর জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের দিকে। তিনি তেলিপাড়া গ্রামের গাজীমুদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা দুলালী রানী জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার দুপুরে আব্দুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।

একই এলাকার সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি সঠিক হয়েছে কি না বলতে পারছি না।
এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST