1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন বাঘার এনামুল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন বাঘার এনামুল

  • আপডেট করা হয়েছে রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক আবারও
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের
স্বীকৃতি স্বরুপ তাকে এই অ্যাওয়ার্ড ২০২৩ মনোনীত করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও অগ্রগামী
ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে ঢাকায় পুরানা পল্টন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম
মিলনায়নে মহিয়সী নারী মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিচারপতি
এসএম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউল্লাহ খান।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম এমপি’র দিকনির্দেশনায় আ.লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ
অবদান রেখেছি।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তদন্ত করে আমাকে প্রাথমিকভাবে মনোনীত করে সংগঠনের
মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি
(২৮ জানুয়ারী) এই অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো।
উল্লেখ্য, এর আগে এনামুল হক ২০২১ সালের ৬ নভেম্বর করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ
সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম গোল্ডেন এবং সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১৫
অক্টোবর সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছিলেন। এছাড়া তিনি ২৫ নভেম্বর-
২০২২ ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের প্রয়াস এবং শ্রæতিবৃত্তের সার্বিক তত্ত¡াধায়নে
কলকাতার ভারত-বাংলাদেশ বঙ্গ উৎসবে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST