1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভুয়া র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার সাংবাদিক পরিচয়দানকারী রবিউল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভুয়া র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার সাংবাদিক পরিচয়দানকারী রবিউল

  • আপডেট করা হয়েছে বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩৬১ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয়ে এক গুড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার তেথুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চারঘাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুল আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর কথিত অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকার পরিচয়ধারি কতিপয় সাংবাদিক নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার র‌্যাব সদস্য’র পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে মামলা ও আটকের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। পরে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে দুই লাখ টাকা চাঁদা দেন গুড় ব্যবসায়ী। এই টাকা নিয়ে তারা চম্পট দেয়। পরে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানতে পারেন তারা ক্হেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নন।
তারা ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে। এরপর ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় সাংবাদিক তারিক হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। তারিক হোসেনের তথ্যমতে বুধবার দুপুরে রবিউল ইসলামকে র‌্যাব-৫ এর সদস্যরা তেথুলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। রবিউল ইসলাম বাঘা উপজেলার তেথুলিয়া মাঝপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যাণী শিশু সদন ও এতিম খানায় চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এর আগেও বাঘা থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় কারাগারে ছিলেন রবিউল ইসলাম ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST