1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভিত্তিহীন অভিযোগ করে বেকায়দায় দারার নির্বাচনী এজেন্ট! - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভিত্তিহীন অভিযোগ করে বেকায়দায় দারার নির্বাচনী এজেন্ট!

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিল বকেয়া রেখেই নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। এমন মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করে বেকায়দায় পড়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন আব্দুস সামাদ। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বিদ্যুৎ বিল পরিশোধ না করে তথ্য গোপন করে প্রার্থী হয়েছেন। ওবায়দুর রহমানের নামে পল্লী বিদ্যুৎ সমিতির পুঠিয়া জোনাল অফিসে ৭০৮/২৮৫৩ নম্বর হিসাব চালু আছে। ওই হিসাব নম্বরে ৪২ হাজার ৩৮৭ টাকা বকেয়া রয়েছে। এই তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্বাচনে প্রার্থী হয়েছেন। অভিযোগ আমলে নিয়ে ওবায়দুর রহমানের প্রার্থীতা বাতিলের আবেদনও জানান আব্দুস সামাদ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ওবায়দুর রহমানের নামে পল্লী বিদ্যুৎ সমিতির পুঠিয়া জোনাল অফিসে ওই হিসাব চালু থাকলেও তার ভাই জাহাঙ্গীর আলমের কাছ থেকে ট্রাফিক অফিস বা ব্যারাক করার জন্য মাসিক ৮ হাজার টাকায় ভবনটি ভাড়া নিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার। নন জুডিশিয়াল স্ট্যাম্পে এ সংক্রান্ত একটি ডিড বা চুক্তিনামা রয়েছে। চুক্তিনামার প্রথম পক্ষে রয়েছেন ওবায়দুর রহমানের ভাই জাহাঙ্গীর আলম ও দ্বিতীয় পক্ষে রয়েছেন রাজশাহীর পুলিশ সুপার। বাণেশ্বর-চারঘাট রাস্তার পাশের ভবনটির নিচতলা বর্তমানে জেলা পুলিশ ট্রাফিক অফিস হিসেবে ব্যবহার করছেন। চুক্তিনামার ৪ নম্বর শর্তে উল্লেখ করা আছে বিদ্যুৎ বিল দ্বিতীয় পক্ষ পরিশোধ করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, তাদের ভবনের নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ট্রাফিক অফিস হিসেবে ব্যবহার করছেন জেলা পুলিশ। শুধু ভূমি উন্নয়ন কর ও পৌর কর পরিশোধ করে এসেছি আমরা। আর বিদ্যুৎ বিল সহ অন্যান্য ইউটিলিটি বিল জেলা পুলিশ বহন করে থাকেন। এ প্রসঙ্গে না জেনে না বুঝে যিনি অভিযোগ করেছেন তিনি ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেছেন।

জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবনটি ভাড়া নেয়ার পর থেকে বিদ্যুৎ বিল জেলা পুলিশ বহন করে থাকেন। বরাদ্দ থাকা সাপেক্ষে বকেয়া বিদ্যুৎ বিল সহ অন্যান্য বকেয়া পরিশোধ করা হয়ে থাকে। এ প্রসঙ্গে কেউ অভিযোগ করে থাকলে তিনি ব্যাক্তি স্বার্থে করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST