1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ভারত-বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠলো ভূমিকম্পে - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

ভারত-বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠলো ভূমিকম্পে

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্ত। বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানাচ্ছে সে দেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এই সময় জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৪.৩।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৮২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে ওই প্রতিবেদনে তার কোনও উল্লেখ নেই।

এর আগে গত এপ্রিল ও মে মাসে বারবার কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকা। দিল্লিতে গত ১৫ মে, ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল কম্পন অনুভূত হয়। যদিও এসব ভূমিকম্পের তীব্রতা খুব বেশি ছিল না।

রিখটার স্কেলে দিল্লির ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৫ পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST