1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভর্তি পরীক্ষা ঘিরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করল আরএমপি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভর্তি পরীক্ষা ঘিরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করল আরএমপি

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত মহানগরীর ছয়টি কেন্দ্র ও উপকেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে ২০০ গজ এলাকা বিশেষ নিয়ন্ত্রণাধীন ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ সময়ে পরীক্ষাকেন্দ্রের আশপাশে সব ধরনের মিছিল, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আরএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST