1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় নাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া কারাগারে - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় নাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া কারাগারে

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের যুবক ইয়াছিন আলী হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি। এর আগে রাজধানীর মিরপুর থেকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি টিম মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সেখানে প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে এহিয়া চৌধুরীকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে এহিয়া চৌধুরীকে হাজির করা হয়। তবে আদালতের একজন আইনজীবীর মৃত্যুর কারণে ফুল কোর্ট রেফারেন্সেরের ফলে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে পরে কারাগারে নেয়া হয়।

নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর আসনের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুনে পুড়িয়ে ইয়াছিন নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজারভূক্ত আসামি হিসাবে এহিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে এহিয়া চৌধুরীকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে আদালতের একজন আইনজীবীর মৃত্যুর কারণে ফুল কোর্ট রেফারেন্সেরে ফলে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে পরে কারাগারে নেয়া হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST