1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিশ্বজুড়ে ইউটিউবসহ গুগলের বেশ কিছু সেবা বন্ধ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

বিশ্বজুড়ে ইউটিউবসহ গুগলের বেশ কিছু সেবা বন্ধ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৯৬০ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ইউটিউবসহ গুগলের বেশ কিছু সার্ভিস ব্যবহারে সমস্যা হচ্ছে। সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বিশ্বজুড়ে বড় ধরণের আউটেজের (গ্রহক পর্যায়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন) মুখোমুখি হয় গুগল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব, গুগল, গুগল মিট, গুগল হ্যাংআউটস, গুগল প্লে এবং জিমেইল, গুগল ম্যাপসহ আরো বেশ কিছু বহুল ব্যবহৃত সার্ভিস ব্যবহারে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়েব আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকটর, সন্ধ্যা ৬টা নাগাদ অন্তত ২০ হাজার আউটেজের রিপোর্ট পেয়েছে। তবে গুগলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে ইউটিউব ডটকমে প্রবেশের চেষ্টা করলে Something went wrong… লেখা দেখাচ্ছে। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে বলে একটি কার্টুনের মাধ্যমে বলা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST