1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মাশরাফী! - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মাশরাফী!

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আসছে বছর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসরে ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে দলগুলোর মালিকানাও নিশ্চিত করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এরমধ্যে নতুন প্রতিষ্ঠান হিসেবে এবার দল পেয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড। যারা সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে। নতুন এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিষয়টি এখনো অফিসিয়ালি ঘোষণা করা না হলেও ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে আরটিভি অনলাইন। যেখানে জানা গেছে, আসছে বিপিএলে সিলেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফী। কেবল দলকে নেতৃত্ব নন, সাবেক এই সফল অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মাশরাফীর নেতৃত্বেই দল গোছাবে দলটি। এছাড়াও সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার ডেপুটি কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

মাশরাফী বিপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন। এছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও শিরোপা জিতেছিল মাশরাফীর নেতৃত্বাধীন জেমকন খুলনা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST