1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিদেশে চিকিৎসা করালে সুস্থ হবেন খালেদা জিয়া : মেডিকেল বোর্ড - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

বিদেশে চিকিৎসা করালে সুস্থ হবেন খালেদা জিয়া : মেডিকেল বোর্ড

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

শুক্রবার (২৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য জানান।

তারা জানান, খালেদা জিয়াকে রিং পরানোর পর নতুন সমস্যা সৃষ্টি হয়। সাইড ইফেক্টের কারণে চিকিৎসা দিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। তারমধ্যে করোনা সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ এড়াতে ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় তাকে প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখা হবে। জটিলতা দেখা দিলে হাসপাতালে আনা হবে।
তারা আরও জানান, খালেদা জিয়ার কিডনির জটিলতা কিছুটা সমাধান করা গেলেও, অভ্যন্তরীণ রক্তক্ষরণই এখন বড় চ্যালেঞ্জ। হাসপাতালে রেখে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না। বিদেশে নিয়ে চিকিৎসা করালে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতালের বিশেষ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। একটি ব্লক অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST