1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বিদেশী পিস্তলসহ বাঘায় র‌্যাবের হাতে আটক -১ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বিদেশী পিস্তলসহ বাঘায় র‌্যাবের হাতে আটক -১

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আব্দুল করিম (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫। রোববার (২১ মে) রাত ৩ টার দিকে বাঘা উপজেলার মহদীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল করিম চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিকে রাজশাহীর র‌্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাত ৩ টার দিকে উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোছার ঈদগাহ সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাসি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। এসময় সে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ বিষয়ে র‌্যাব-৫ এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাজশাহীর চারঘাট উপজলোর মাড়য়িা শাহপাড়া গ্রামে করমিরে বাড়ি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST