
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর আলোচিত শাহেন শাহ্ হত্যা মামলার প্রধান আসামি রাসিক ১নং ওর্য়াডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর বিএনপি নেতা মুনসুর রহমানসহ সকল আসামীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর হাইটেকপার্ক সংলগ্ন এলাকায় ১নং ওয়ার্ডের দলমত নির্বিশেষে সর্বোস্তরের স্থানীয় জনগণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতারা বলেন, তিনবারের জনপ্রিয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানকে প্রধান আসামী করে ২০১৩ সালে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত শাহেন শাহ হত্যার সেই মিথ্যায় মামলায় ফরমায়েশি রায়ে মনসুর রহমানসহ মোট ৯জনকে ফাঁসি ও এক লক্ষ করে টাকা জরিমানা করা হয়। সেইসাথে একই ধারায় ২২জনকে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা করে প্রতিজনকে জরিমানা করেন রাজশাহী মহানগর দায়রা জর্জ আদালতের বিচারক।
মৃত্যুদন্ড প্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন, মৃত খলিলুর রহমানের ছেলে হাসানুজ্জামান হিমেল ও তৗফিকুল ইসলাম চাঁদ, গিয়াস উদ্দিনের ছেলে মহাসীন, মৃত ওয়াহেদ আলীর ছেলে সাইরুল, নুহু শেখের ছেলে রজব, মৃত আক্কাস আলীর ছেলে বিপ্লব, গোলসের কসাই এর ছেলে মমিন ও আব্দুস সালামের ছেলে আরিফুল ইসলাম।
এদিকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- গিয়াস উদ্দিন ওরফে গেসুর ছেলে মাহাবুল, মৃত তাজু শেখ এর ছেলে সাত্তার, মৃত আজিম আলীর ছেলে সাজ্জাদ হোসেন, মৃত ঝড়ু শেখের ছেলে বখতিয়ার আলম রানা ওরফে রংলাল ও হাসান আলী, মৃত লিয়াকত মন্ডল ওরফে লেক মন্ডলের ছেলে মাসুদ, মৃত তাইদ এর ছেলে রাসেল, ইমদাদুল হকের ছেলে রাজা, মজিবর রহমানের ছেলে মুর্তুজ, মোস্তফার ছেলে সুমন, মহাসীন এর ছেলে আসাদুল ও আখতারুল, মৃত আব্দুস সামাদের ছেলে জইদুর রহমান, মৃত গোলাপ শেখ এর ছেলে ফরমান আলী, মৃত খলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন, রেজাউল করিম এর ছেলে রাজু আহম্মেদ, মৃত মাজদার আলীর ছেলে আকবর আলী, মৃত ওয়াহেদ আলীর ছেলে সম্রাট হোসেন, মৃত ওয়াজেদ আলী ওরফে ওজার ছেলে লাল মোহাম্মদ ওরফে লালু ও টিয়া আলম, আজিম আলীর ছেলে আজাদ হোসেন ও মৃত ওয়াহেদ কসাইয়ের ছেলে মাসুম।
বিক্ষোভ মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। ১নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ ১নং ওয়ার্ডবাসী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বিক্ষোভ মিছিলের পূর্বে সবাই মিলে আসামীদেও মুক্তির দাবীতে দোয়া ও মোনাজাত করেন।
উল্লেখ্য মামলার বিবরনী থেকে জানা যায় ২০১৩ সালের ২৮ আগস্ট শাহেন শাহ হত্যাকান্ডের জন্য বাদীপক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এই মিথ্যা মামলা দায়ের করেন।







