1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি নেতা চাঁদ অবশেষে গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বিএনপি নেতা চাঁদ অবশেষে গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো বিএনপি নেতা চাঁদ নিজেকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার চেষ্টা করছিলেন। বেলা ১১ টার দিকে মহানগরীর ভেড়ীপাড়া মোড় হয়ে প্রাইভেটকারে পালানোর  সময় থাকে গ্রেপ্তার করা হয়। এখন আইনি কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পুঠিয়া থানায় মামলায় তাকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হবে।

১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST