1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি-জামাতের নৈরাজ্য ও তথাকথিত আন্দোলনের জবাব দেবে আ.লীগ- লিটন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বিএনপি-জামাতের নৈরাজ্য ও তথাকথিত আন্দোলনের জবাব দেবে আ.লীগ- লিটন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বানেশ্বর বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে ব্যাপক পরিসরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা ও জনসাধারণ অংশ নেন। রাজশাহী জেলার শান্তি সমাবেশের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদস্য বেগম আখতার জাহান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST