1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি জন বিছিন্ন দল নয়- আবু সাঈদ চাঁদ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বিএনপি জন বিছিন্ন দল নয়- আবু সাঈদ চাঁদ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে, বাউসা ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, বিএনপিকে ভয় পায় বলেই বিগত ১৫ বছরে আমাদের মাঠে নামতে দেয়নি ফ্যাসিস্ট আয়ামীলীগ। বিএনপির নেতা কর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে জুলুম অত্যাচার করেছে। নিজের কর্মফলে আওয়ামীলীগের নেতারা পালিয়ে গিয়ে জন বিছিন্ন দল হিসেবে পরিচিতি পেয়েছে । বিএনপি জন বিছিন্ন দল নয়। একটি ইউনিয়নের জনসভার আয়োজনে জন সমুদ্র তার প্রমান করেছে। দলীয় নির্দেশনা মেনে নেতা-কর্মীদের আগামীতে পথচলার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা,রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার প্রমুখ।

বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধুর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার প্রমুখ।
পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST