1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে থাকবে, রাজশাহী নগর যুবলীগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে থাকবে, রাজশাহী নগর যুবলীগ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

এম. শাহাবুদ্দিন , রাজশাহী

সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী মহানগর যুবলীগ।

১১ ডিসেম্বর (রবিবার) বিকাল ০৪:০০ টায় বিক্ষোভ মিছিলটি রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, মনিচত্বর ঘুড়ে বাটার মোড়, জিরো পয়েন্ট হয়ে নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, বিএনপির জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করা হবে। তারা ০৯ টি বিভাগে সমাবেশ এর মাধ্যমে সেমিফাইনাল খেলে ফাইনাল খেলে রাজধানীতে। কিন্তু ১০ ডিসেম্বরে এই দিনের খেলায় তারা ফ্লপ হন। তাঁরা কারাদন্ড প্রাপ্ত আসামি তারেক জিয়াকে দিয়ে এই দেশ পরিচালনা করবেন। কিন্তু এটি তাদের দুঃস্বপ্ন মাত্র। তাদের স্বপ্ন পূরণ হয়নি, আজ ১১ তারিখ দেশের অবস্থা স্বাভাবিকভাবেই আছে, ফাইনাল সমাবেশে সাতজন এমপি পদত্যাগ করলেন সংসদ থেকে, সংসদ থেকে পদত্যাগ করলেন ঠিকই কিন্তু সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সুবিধাগুলো ফেরত দিলো না তারা। এই সরকারের প্রতি আস্থা না থাকলে সুবিধাগুলো ফেরত দেওয়া উচিত ছিলো তাদের। এদের দিবা স্বপ্ন এবং পাগলের প্রলাপ দিয়ে সাধারণ মানুষ আর বিভ্রান্ত হয় না। তারা নেতৃত্ব শিখতে চাইলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে শিখে যেতে পারেন। তবুও যদি তারা শিখতে পারেন। সাধারণ মানুষের জন্য ত্যাগ সাধন করে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সকল দুঃখ লাঘব করার চেষ্টা একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা করতে পারেন। এই পদ্ধতির শিখলে হয়তো তারা দেশের মানুষের জন্য তাদের কিছু করা সম্ভব হলেও হতে পারেন। তারা যদি কোন নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করে, কেউ যদি পেট্রোল বোমার আঘাত হানতে চায়, সাধারণ মানুষের জীবন যদি বিভীষিকাময় করার চেষ্টা করে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে সাধারণ জনগণকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি নগর যুবলীগ রাজপথ দখলের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে বলে উল্লেখ্য করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এবং সদস্য মোঃ ইসমাইল।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, হায়েস উদ্দিন মাসুম, অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু এবং গোলাম ফারুক; যুগ্ম- সম্পাদক মনিরুজ্জামান খান মনির; সংগঠনিক সম্পাদক রাহমানুর রহমান রয়েল; দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ কবির রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বকুল; উপ-দপ্তর সম্পাদ মোঃ আশিকুর রহমান আশিক; সহ সম্পাদক আলমগীর হোসেন, হামিদুল আলম সাজু, মির্জা মেহেমুদ রোমেল; সদস্য এডভোকেট কায়সার রহমান নাইজার, মোঃ ইদ্রিস, মোঃ মুন্না, মোঃ আসলাম, সাধন কুমার ঘোষ, মোরসালিন হক রাবু, মোঃ শাকিল, মোঃ শফিক, সুমন ঘোষ, আব্দুর রহমান নয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামাতের ষড়যন্ত্র মূলক অপতৎপরতা রুখে দিয়ে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে নগর যুবলীগ রাজপথ দখলে রাখবে বলে জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST