1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘা পৌরসভার মেয়র প্রার্থী নির্ধারণে পৌর আ’লীগের বর্ধিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাঘা পৌরসভার মেয়র প্রার্থী নির্ধারণে পৌর আ’লীগের বর্ধিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা প্রণয়নে শুক্রবার (২৫ নভেম্বর) বর্ধিত সভা করেছে বাঘা পৌর আওয়ামী লীগ। বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে সভা শেষ হয় মাগরিব নামাজের আগে। পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে আড়ানির চক সিংগা গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রতিমন্ত্রী বলেন,২০০৮ সালে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছিলেন। তার পর থেকে নির্বাচিত হয়ে দেশের ও জনকল্যাণে কাজ করছি। এসময় দলীয় নেতাদেরও মূল্যায়ন কম করিনি। পৌর নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হবে,গনপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী তথা- দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে আওয়ামীলীগের কর্মসূচি বাস্তবায়ন করা। তাই সকলকেই দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন,বিএনপি এখন বেনামে জামায়াতের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে। যশোরে আ’লীগের জনসভায় যে লোক হয়েছিল,বিএনপির কয়েকটি সমাবেশ মিলেও তা হবেনা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উক্ত সভায় মেয়র পদে দলীয় প্রার্থী হতে চান,এমন ব্যক্তিদের নাম জানতে চাইলে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন ৫জন। এরা হলেন-জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আমানুল হাসান দুদু,জেলা আ’লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ।

এদের মধ্যে আক্কাছ আলীর অনুপস্থিতিতে তার পক্ষে নাম প্রস্তাব করেন পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সেলিম আহমেদ। অন্য ৪জন সরাসরি নিজের নাম বলেন । তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তালিকায় নাম থাকছেনা আক্কাছ আলীর।

সাময়িকভাবে অব্যাহতি দেওয়া আক্কাছ আলীকে দলীয় প্রার্থী না করার ঘোষনা দিয়ে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান বলেন, সাধারণ নেতাকর্মী, যারা সুদিন-দুর্দিনে দলকে আগলে রেখেছেন, তাদের মতামত দেয়ার অধিকার আছে। তবে আক্কাছ আলীর নাম বাদ দিয়ে কেন্দ্রে বা মনোনয়ন বোর্ডে পাঠানো হবে বলে জানান তিনি।

আক্কাছ আলী বলেন, অব্যাহতির কোন চিঠি পাননি। সভায় তাকে ডাকা হয়নি। পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন বলেন,যেহেতু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে, তাই সভায় তাকে ডাকা হয়নি।
সবশেষ তফসিল ঘোষণার পর গণসংযোগে নেমেছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা। সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন তারা।
তফসিল অনুযায়ী , আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। পৌর নির্বাচনে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান,সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এবার ভোট হবে ইভিএমে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST