1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘা উপজেলা নির্বাচনঃপ্রতীক পেয়ে প্রচারে চেয়ারম্যান পদে ২জনহ ৮ প্রার্থী - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

বাঘা উপজেলা নির্বাচনঃপ্রতীক পেয়ে প্রচারে চেয়ারম্যান পদে ২জনহ ৮ প্রার্থী

  • আপডেট করা হয়েছে সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে, রাজশাহীর বাঘা উপজেলায় ভোট নেওয়া হবে ৫ জুন’২৪। প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন চূড়ান্ত প্রার্থীরা। আজ সোমবার ২০ মে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

এ ধাপের নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মাঠ থেকে সরে যান চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রহমান(পিন্টু)।

এখন ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী। চেয়ারম্যান পদে ২জনের মধ্যে, মোটরসাইকেল প্রতীক পেয়েছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.মোঃ লায়েব উদ্দীন (লাভলু),আনারস প্রতীক পেয়েছেন রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান (রিন্টু) ।

 

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মোকাদ্দেস-টিয়াপাখী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কারুজ্জামান (নিপ্পন)- বই,  হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান (মিনার) পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে কলস প্রতীক পেয়েছে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতেমা খাতুন(লতা), প্রজাপতি প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ(রুমি), ফুটবল প্রতীক পেয়েছেন-উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোসাঃ রিনা খাতুন। দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হলেও মাঠ ছাড়েননি ফারহানা দিল আফরোজ(রুমি)। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন বলেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST