1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় শয়ন কক্ষে রশিতে ঝুলছিল গৃহবধু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় শয়ন কক্ষে রশিতে ঝুলছিল গৃহবধু

  • আপডেট করা হয়েছে রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় মর্জিনা বেগম(৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শৈকনিপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। পুলিশ জানায়, শনিবার(১৯ মে) রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে গৃহবধুর নিজ বাড়ির শয়ন কক্ষের তীরে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,তার স্বামীসহ মেঝ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করে। বড় ছেলে শাওন আলী বালীবাহী ট্রাকের শ্রমিকের কাজে বাইরে ছিলেন। বাইরে থাকা ছোট ছেলে রুহান শনিবার রাত ১০ টায় বাড়িতে ঢুকে মায়ের কোন সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের ভিতরে গিয়ে তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৃত্যুর সঠিক কারন ণির্নেেয়র জন্য ওই গৃহবধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর স্বামীর বড়ভাই রমিজ উদ্দিন জানান,ছোট ছেলের চিৎকারে তিনিসহ প্রতিবেশিরা গিয়ে রশিতে ঝুলন্ত মরদেহ দেখেন। তিনি জানান,গৃহবধুর স্বামীসহ দুই ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তার দাবি, পরিবারের মাঝে তেমন কোন গন্ডগোল-ফ্যাসাদ ছিলনা। তবে তার কিছুটা মানুষিক সমস্যা ছিল। এই কারণে আত্নহত্যার পথ বেঁচে নিতে পারে ধারনা করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন ণির্নয়ের জন্য রোববার(২০ এপ্রিল) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST