1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত প্রধানগনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের লেখা পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। তারা যেন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে,সেজন্য তাদের যে কোন লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাল্য বিয়ের কারণে অনেক শিক্ষর্থী ঝরে পড়ছে।

এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা করতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ে মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের আনুসাঙ্গিক বিষয়ে গুরুত্বের সাথে নজর দিতে হবে। ইউএনও বলেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা পেলে আমার পক্ষ থেকে সেবার মান বৃদ্ধিতে সকল চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউড এর সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন- কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST