1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজশাহীর বাঘা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

১৮ মে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে লটারির মাধ্যমে নির্বাচিত ১৬ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, রাজশাহী জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, বাঘা পৌর মৎস্যজীবি দলের সভাপতি হামিদুল হক, অব্দুস সামাদ, আব্দুস সাত্তারসহ উপজেলা মৎস্যজীবি দলের বিভিন্ন নেতারা।

বকনা বাছুর পাওয়ায় খুশি জেলেরা। জেলে অরুণ হলদার জানান, “লটারিতে আমার নাম প্রথমেই উঠেছে, এতে আমি খুবই খুশি। এই বাছুর গরুটি বড় হলে দুধ বিক্রি ও বংশ বিস্তারের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব হবে। এতে আমাদের সংসারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, “মৎস্য শিকার নিষিদ্ধ সময়ে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে, সেই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়েছে।” তিনি আরও জানান, আজ মনিগ্রাম ইউনিয়ন ও পাকুরিয়া ইউনিয়নের জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST