1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, অধ্যক্ষ নছিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, নাটোর পল্লী সমিতি-২ এর জোনাল অফিসের ডিজিএম প্রবীর কুমার,প্রাণী সম্পদ দপ্তরের সার্জন ডাঃ রোকনুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কেএম নাসির উদ্দীন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান। উপস্থিত ছিলেন ,সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থীরা।
‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় বলা হয়,তথ্য অধিকার আইনের সুফল জনগনের দোড়গড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিবসের আলোচনায় দেশের উন্নয়নে সুস্বাস্থ্য,দীর্ঘায়ু জীবন ও মঙ্গল কামনা করা হয়।
দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যানী শিশু সদনের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেণ জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রভাষক আবু বাক্কার সিদ্দিক, উপাধক্ষ্য ওয়াহেদ সাদিক কবির, হোসনে আরা রিতা, আনোয়ার হোসেন মিল্টন, চেয়ারম্যান রবিউল ইসলাম, আনিসুর রহমান, সরেরহাট কল্যানি শিশু সদনের পরিচালক পল্লী চিকিৎসক সামসুদ্দিন সমেস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST