1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

বাঘায় নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৩০ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলিগ্রামের পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করেন পুলিশ।
জানা যায়, উপজেলার চকছাতারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। তাকে বিভিন্নস্থানে খোঁজ করে পায়নি। ওইদিন বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। এই ডাইরী করার তিনদিন পর কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিবের লাশ উদ্ধার করেন পুলিশ।
রাজিব হোসেনের পিতা আবদুর রাজ্জাক লেবারের কাজ ও মা আফরোজা বেগম ঢাকায় গার্মেন্সে চাকুরি করেন। রাজিব বাড়িতে নানির কাছে থেকে বাঘা ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে।
এ বিষয়ে তার বোন চায়না বেগম বলেন, আমার ছোট ভাই কিছুদনি আগে এনডোয়েড রেডমি ১০ মোবাইল ফোন ব্যবহার করতো। এই ফোনের জন্য আমার ভাইকে খুন করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তার নানি সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকেনা। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। নাতি লেখাপড়াতে ভাল। কিন্তু কোন কোন সময়ে ফোন কিনার পর তার বন্ধুদের সাথে এখানে সেখানে বিকেল হলেই ঘুরতে যায়। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয়। আর ফিরে আসেনি।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তার গলায় দঁড়ি ছিল এবং মুখের মধ্যে দঁড়ি ঢোকানো অবস্থায় লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST