1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় নামাজ পড়া অবস্থায় যুবককে ছুরিকাঘাত জখম - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় নামাজ পড়া অবস্থায় যুবককে ছুরিকাঘাত জখম

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৬৩ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম ( ৩৮) নামের একজনের ছুরিকাঘাতে প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আবু ফজল মোঃ সিদ্দিক (৩৭) নামের একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বা¯’্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাখেশ পান্ডে জানান,পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৬-১০-২০২২) মাগরিব নামাজের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোঃ সিদ্দিক অগ্রনী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।
মসজিদের ইমাম আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন,জামায়াতে ফরজ নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় ঘটনা ঘটে। আহতের ভাই আবু সাঈদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরি মেরে আহত করা হয়েছে। ঘটনার পর আত্মগোপনে থাকায় মনিরুল ইসলাম জমজমের বক্তব্য নেওয়া সম্বব হয়নি। বাঘা থানার ওসি(তদন্ত) আব্দুল করিম জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST