1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় জানালার গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় জানালার গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ আমান (৩৩) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারা গেছেন। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আমানুল্লাহ পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমানুল্লাহর চাচার একটি মুদিখানার দোকান বাড়ির পাশেই অবস্থিত। ওই দোকানে বিদ্যুৎ সরবরাহের জন্য বাড়ির একটি কক্ষের লোহার জানালার গ্রিলের ফাঁক দিয়ে তার নেওয়া হয়েছিল। সকালে বাসা থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত জানালার গ্রিলে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইনের তারে ছিদ্র থাকায় তা জানালার লোহার গ্রিলের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং তাতেই ঘটে দুর্ঘটনাটি।

নিহতের ভাই সানাউল্লাহ জানান, ২০২৩ সালের ২৪ জানুয়ারি আমানুল্লাহ শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি স্ত্রী ও দেড় বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।

বিকেল সাড়ে ৫টায় মমিনপুর কেন্দ্রীয় গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম আছাদুজ্জামান বলেন, “ঘটনাটি একটি দুর্ঘটনা। ইউডি মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST