1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ মে) সকালে রাজশাহী বাঘা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ মতবিনিময় সভা আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি।

প্রধান অতিথির বক্তৃতায় সাবিহা সুলতানা বলেন, বর্তমানে আমরা তথ্যের বন্যার যুগে বসবাস করছি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সোশাল মিডিয়ার এলগরিদমের কারণে সামাজিক মাধ্যম নেতিবাচক তথ্য ও গুজব বুস্ট করে আমাদের বেশি সময় সম্পৃক্ত করে রাখছে। অতিরিক্ত গুজবের কারণে আমাদের মাঝে সত্য তথ্যের বিষয়েও অবিশ্বাস তৈরি হয়েছে।

গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখন কেউ গুজব যাচাই-বাছাই না করে শেয়ার দিচ্ছে তখন আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করে বেশি বেশি প্রচার করেন তাহলে মানুষ সত্য জানতে পারবে। এ সময় সকলকে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। মূল প্রবন্ধে তিনি গুজবের উপাদান, নিয়ামক এবং গুজব ছড়ানোর বিভিন্ন পদ্ধতি ও সেগুলো যাচাইয়ের কৌশল বিষয়ে আলোকপাত করেন।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা ও বাঘার গণমাধ্যমকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST