1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ক’কটেল বি’স্ফো’রণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বাঘায় ক’কটেল বি’স্ফো’রণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল ইসলামকে ককটেল বিস্ফোরণের মামলায় রোববার (২৬-০১-২০২৫) আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন শনিবার গ্রেপ্তার হন রাসেল ইসলাম। সে বাজুবাঘা চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সরেরহাট এলাকা থেকে রাসেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় এজাহারভুক্ত আসামী রাসেল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার সুরুজ তার নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ায় রাসেলকে ধরে মেরে পুলিশে দিয়েছে। এটাই বৈষমহীন দেশ? রাসেলের মুক্তি চাই। তার সমর্থিত অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করে লিখেছেন, ঈশ্বরদী বাইপাসে হামলার পর রাসেলকে পুলিশের হাতে তুলে দেয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি ২৫ রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST