1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচিত বিষয় ছিল, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি উপজেলা সম্প্রীতি সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা,জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসঙ্গত রাখাসহ অস¤াপ্রদায়িক চেতনাই ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবে। এছাড়া ধর্মীয় উগ্রবাদ,জঙ্গীবাদ,সহিংসতা, সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ কল্পে প্রয়োজনীয় প্রচার ও সতেনতামূলক কার্যক্রম গ্রহণ করবে । মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিরাপত্তাবিধানে কার্যকর সহায়তা প্রদান করবে । সকল ধর্মীয় উৎসব যথাযথভাবে গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিভিন্ন ধরনের শান্তি ও সৌহার্দের বানী সমূহ প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বাবুল।
সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন অফিসার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম জোনাব আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,অধ্যক্ষ নছিম উদ্দীন,প্রভাষক আবুবকর সিদ্দিক,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইনলামসহ মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা,উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস, মহিলা বিষয়ক অফিসার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার (বাকু) পান্ডে , জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক বিপাশা খাতুন , জেলা পরিষদের সাবেক সদস্য জয়জয়ন্তি সরকার মালতি,বাংলাদেশ স্কাউট এর আঞ্চলিক উপ কমিশনার জাফর ইকবাল,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, কলেজ ছাত্র সহ কমিটির সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST