1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আ.লীগ নেতা বাবুল হত্যা মামলায় গ্রেফতার চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় আ.লীগ নেতা বাবুল হত্যা মামলায় গ্রেফতার চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেরাজসহ ৭ আসামীর একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার (২৭ জুন) আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ২৩ জুন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বৃহস্পতিবার একদিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু চারদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST