1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সভায় বাল্যবিয়ে, মাদক, চোরাচালান, পুকুর খনন ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্ধারিত স্থানে কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, হাটে রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি নিষিদ্ধ থাকবে। এ জন্য প্রতিটি পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। জনদুর্ভোগ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার দুটি পশুর হাটে সরকার নির্ধারিত হারে হাসিল আদায় করা হবে—প্রতি গরুতে ৫০০ টাকা এবং ছাগলে ২০০ টাকা। বাজারের বাইরে পশু বিক্রি করলে হাসিল আদায় করা যাবে না। রাস্তার ওপর কোনো হাট বসানো যাবে না, এবং আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে তদারকি করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, এসআই সেতাফুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সাকিবুল ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST