1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের মূল লক্ষ্য। যাতে বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মরণঘাতী ঝুকি কমানো সম্ভব হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান এই অভিযানের ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
শনিবার (১৪ মার্চ) সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশাদুজ্জামান আসাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন,প্রধান মন্ত্রী জনসাধারণের প্রতি নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। প্রতি শনিবার নিজ নিজ এলাকা ও বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আর এম ও ডাক্তার অসীম কুমার, মেডিসিন ডাক্তার রওশন কবির চেীধুরী, ডেন্টাল সার্জন ডাক্তার মৌমিতা পান্ডে প্রমুখ।
পরে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডাক্তার আশাদুজ্জামাম আসাদ হাসপাতাল চত্বরে ফগার মেশিন চালু করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সকল মেডিকেল অফিসার নাসিং সুপার ভাইজার, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা,কর্মচারী, ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST