
নিজস্ব প্রতিবেদক: বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত কাল শনিবার বিকালে উপজেলার ঐতিহাসিক তলা এলাকায় সমাবেশ শেষে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামাতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু। সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী সহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।







