
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী -৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী সরদারকে প্রার্থী ঘোষণা করায় শিকাদারী বাজার যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে শিকদারীর সালেহা ইমারত গার্লস একাডেমি চত্বরে সালেহা ইমারত ডিগ্রী কলেজের শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিকাদারী বাজার যুব সমাজের প্রতিনিধি রেজাউল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী সরদার। তিনি বলেন, আমি দায়িত্ব পেলে সবকিছু মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। নিজে কোন দূর্নীতি- অনিয়ম করবো না, কাউকে করতেও দেওয়া হবে না। তিনি আরো বলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা টিসিবি ইত্যাদি নাগরিক সুবিধার জন্য কাউকে কোন টাকা দিতে হবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ও মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, ইয়াসিন আলী, আরাফাত, সান্টু, মিঠু, জাহিদ, লিটন হোসেন, আশরাফুল ইসলাম, রায়হান হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের আমীর আশিকুর রহমান আশিক সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।
ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত আধুনিক বাগমারা বিনির্মাণে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় উক্ত অনুষ্ঠানে।







