1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় চুরির অভিযোগে যুবলীগ নেতা ইমন গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাগমারায় চুরির অভিযোগে যুবলীগ নেতা ইমন গ্রেফতার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহরেজা আলম ইমন ওরফে ইমন আলী কে গ্রেফতার করেছে পুলিশ। চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আলোকনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। রোববার তাকে বিজ্ঞ আদালতে নেয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, হামিরকুৎসা ইউনিয়ন ও গোয়ালকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে কেবল নেটওয়ার্কের ব্যবসা করতেন ব্যবসায়ী রাজু আহম্মেদ। এর আগে রাজু আহম্মেদ, তার স্ত্রী ফাইন ও তাদের ছেলেকে মারপিট করে জখম করা হয়।রাজু আহম্মেদ এর স্ত্রী ফাইন খাতুন বাদি হয়ে ইমন কে এক নম্বর আসামী করে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন। এজাহারভূক্ত এক নম্বর আসামী হিসেবে পুলিশ ইমন কে গ্রেফতার করেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, চুরির মামলার এক নম্বর এজাহারভূক্ত আসামী হিসেবে ইমন কে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST