1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, বাগমারা প্রতিনিধি 

সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বিদায়ী ওসি রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, হামিরকুৎসার চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন।

উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, শিক্ষা অফিসার মনিরা খাতুন, গোয়ালকান্দির চেয়ারম্যান আলমগীর সরকার, গোবিন্দপাড়ার চেয়ারম্যান হাবিবুর রহমান, দ্বীপপুরের চেয়ারম্যার বিকাশ চন্দ্র, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব না।

মাদকের অবাধ ব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন থানার ওসি আমিনুল ইসলাম। সেই সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সেই সাথে মোবাইল কোর্ট, থানায় বিভিন্ন মামলা, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST