1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারার নতুন চেয়ারম্যান সান্টু, ভাইস চেয়ারম্যান শহীদ ও কোহিনুর  - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারার নতুন চেয়ারম্যান সান্টু, ভাইস চেয়ারম্যান শহীদ ও কোহিনুর 

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শেষ হয়। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ৬৪ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এরমধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৪৪৭ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট।

নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্র্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ৯০৭ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৩৩ ভাগ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST