1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাইক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে মহিলা ওয়ার্ড সদস্যর ছেলে পলাশ নিহত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাইক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে মহিলা ওয়ার্ড সদস্যর ছেলে পলাশ নিহত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মোসা. সালমা বেগম ও মোহাম্মদ জালিমের ছেলে মোহাম্মদ পলাশ (৩০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আহত ব্যক্তি কৃষ্ণ গোবিন্দপুর মিয়াপাড়ার মো. শিমুল।

১ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরী মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হতাহতের ঘটনা টি ঘটে। এ সময় ট্রাকসহ চালক পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন রাত ১০ টার দিকে এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পণ্য বোঝাই ট্রাক ও চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে যাওয়া মোটরসাইকেল চৌধুরী মোড়ের বাঁকে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই জন গুরুতর আহত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মুশফিকুর রহমান চাঁপাই সংবাদ কে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পলাশ হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসা. সালমা বেগমের ছেলে পলাশ নিহত হওয়ায় পরিষদ চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ নেতা নাহিদ ইসলাম রাজন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST