1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, আটক ৭ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, আটক ৭

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে
মোংলা সংবাদদাতাঃবঙ্গোপসাগরের বোর পয়েন্ট এলাকায় বিদেশি বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৭ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত। এ ছাড়াও তাদের কাছ থেকে ৭ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটককৃত দস্যুদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।

আটককৃতরা হলো- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের হারুন (৪৫) ও চিলা ইউনিয়নের কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)।

মোংলা কোস্টগার্ড পশ্চিমজোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ব্লু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। ওই সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। পরে বিদেশি জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে কোস্টগার্ডের জাহাজ তামজিদের নেতৃত্বে তিনটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST