1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশ হত না তেমনি শেখ হাসিনা না থাকলে উন্নয়ন হত না - এস এম কামাল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশ হত না তেমনি শেখ হাসিনা না থাকলে উন্নয়ন হত না – এস এম কামাল

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বুধবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে ঘুড়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন । এসময় উপকারভোগীদের কাছে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা চান রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।এসময় তারা শেখ হাসিনার জন্য প্রাণ খোলে দু’হাত তোলে দোয়া করেন।
আশ্রয়ণ প্রকল্পের সংলগ্ন মাদ্রাসা মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কাটেন ও বঙ্গবন্ধুসহ ‘৭৫ এ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। এর পর সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না, অসম্প্রদায়িক বাংলাদেশ হতো না, গণতন্ত্র ফিরত না, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হতো না। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে তিনি মন্তব্য করেন । সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো একেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সদর আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরি তালুকদার, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সলঙ্গার হাটিকুমুরুল ইউনিয়নের তৃতীয় লিঙ্গ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনা হেনা, হাটিকুমুরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম, ঘুড়কা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST