1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: বিএনপি নেতা সিদ্দিক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: বিএনপি নেতা সিদ্দিক

  • আপডেট করা হয়েছে শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী– ৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।

তিনি বলেন আরও বলেন, এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের চুড়ান্ত রূপরেখা। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

শনিবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আবু বকর সিদ্দিক আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের বাহিরের সকল ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।

নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের মারাত্মক সংকট কাটিয়ে ওঠার এটাই একমাত্র পাথেয়।

এ সময় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশিদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান বিএনপি নেতা আবু বকর সিদ্দিক।

ঝালুকা ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। সভাস্থলে নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST