1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ফেসবুক পোস্টে হা-হা রিয়াক্ট দেয়ায় সহপাঠীকে ছুরিকাঘাত - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

ফেসবুক পোস্টে হা-হা রিয়াক্ট দেয়ায় সহপাঠীকে ছুরিকাঘাত

  • আপডেট করা হয়েছে বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে হা-হা রিয়াক্ট দেয়ায় সহপাঠীকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা।

আহত ছাত্রের নাম তিহাস (২১)। সে রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরে আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।
আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলো।

এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করাই তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। যে ছেলে ছুরিকাঘাত করেছে কিবরিয়া, সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়াই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিলো বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST