1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে জানিয়েছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন। ফেনীর ফুলগাজী খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেনের স্বাক্ষরে অনুমোদিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার নির্বাচিত হয়েছেন। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু, আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মো. গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার, জি এম হাট ইউনিয়নে সভাপতি আবুল হাশেম ভূঁঞা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহির উদ্দিন পাটোয়ারী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST