1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর ( সোমবার) সকাল ১০ টায় এই বিরতন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব শামসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ অন্যান্যরা।

গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় উপকারভোগিদের।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ২০০ পরিবারের মাঝে ৪০০ টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ টি করে ছাগল সরবরাহ করা হয়েছে। এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪ টি করে সিমেন্টের পিলার, ২ টি করে টিন এবং ৫ টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমর খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST