1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে তারা কুশল বিনিময় করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্ব এবং তাদের নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের সেবা করা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দুর্যোগের সময় সবসময় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে কোস্ট গার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ডকে সদা প্রস্তুত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST